advertisement

জনবল নেবে শক্তি ফাউন্ডেশন, বেতন ২৭০০০

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০৫:৩৭

জনবল নেবে শক্তি ফাউন্ডেশন, বেতন ২৭০০০

ট্রেইনি অফিসার (মাইক্রোফাইন্যান্স) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। মাঠপর্যায়ে কাজ করতে আগ্রহী ২০০ জনকে এই পদের জন্য নিয়োগ দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মান পাশ।


বয়স: আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।


বাংলাদেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে। এছাড়া প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে।


বেতন ও সুযোগ-সুবিধা


প্রশিক্ষণের সময় মাসিক সাত হাজার টাকা ভাতা দেওয়া হবে। শিক্ষানবিশকালে বেতন ও অন্যান্য ভাতা মিলিয়ে মাসিক ২২ হাজার ৫০০ টাকা এবং স্থায়ী হওয়ার পর ২৭ হাজার ৫০০ টাকা বেতন পাওয়া যাবে। এছাড়া মোটরসাইকেল চালনা, দূরত্ব ভাতা ও কৌশলগত আঞ্চলিক ভাতা হিসেবে অতিরিক্ত অর্থ পাওয়ার সুযোগ রয়েছে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে তিনটি উৎসব বোনাস ও লাঞ্চের সুবিধা।


কর্মস্থল ও দায়িত্ব


নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে পদায়ন করা হতে পারে। তাদের মূল দায়িত্ব হবে জরিপের মাধ্যমে সদস্য নির্বাচন করা, ঋণ বিতরণের প্রক্রিয়া সম্পন্ন করা এবং কিস্তি ও সঞ্চয় সংগ্রহ নিশ্চিত করা।


আবেদনের শেষ সময়


আগ্রহী প্রার্থীরা ৩০ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জনবল নিয়োগ দেবে ডিপিডিসি, আবেদন যেভাবে

জনবল নিয়োগ দেবে ডিপিডিসি, আবেদন যেভাবে

১০৮ জন ‘সহকারী পরিচালক’ নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

১০৮ জন ‘সহকারী পরিচালক’ নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

জনবল নেবে এপেক্স, প্রভিডেন্ট ফান্ড-বোনাসসহ পাবেন যেসব সুবিধা

জনবল নেবে এপেক্স, প্রভিডেন্ট ফান্ড-বোনাসসহ পাবেন যেসব সুবিধা

প্রাণ গ্রুপে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও পাবেন আবেদনের সুযোগ

প্রাণ গ্রুপে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও পাবেন আবেদনের সুযোগ

নগদে চাকরির সুযোগ, সপ্তাহে ছুটি ২দিন

নগদে চাকরির সুযোগ, সপ্তাহে ছুটি ২দিন

নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন করবেন যেভাবে

নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন করবেন যেভাবে

সর্বশেষ সংবাদ